প্রতিটি লাইসেন্স আমরা অথোরাইজড প্রতিষ্ঠানের থেকে ক্রয় করে আমরা বিক্রয় করে থাকি।
১. লাইসেন্স ওয়ারেন্টি নীতিমালাঃ
(১.১) প্রতিটি লাইসেন্স এর জন্য আলাদা ভাবে ওয়ারেন্টি সময় নির্ধারণ করে দেওয়া আছে।
(১.২) কোন লাইসেন্স যদি উক্ত ওয়ারেন্টি সময়ের মধ্যে সমস্যার সম্মুখীন হয় তবে আমরা লাইসেন্স টি চেইক করে দেখবো।
(১.৩) ওয়ারেন্টি সময়ের মধ্যে লাইসেন্স এর সমস্যা থাকলে সেটি আমরা পরিবর্তন করে দেবো।
(১.৪) ক্রেতার ডিভাইস জনিত কারনে যদি লাইসেন্স এক্টিভেশন এ সমস্যা হয় তবে ওয়ারেন্টি কার্যকর হবে না।
২. অন্যান্য সার্ভিস ওয়ারেন্টি নীতিমালাঃ
(২.১) প্রতিটি সার্ভিস এর জন্য আলাদা ভাবে ওয়ারেন্টি সময় নির্ধারণ করে দেওয়া আছে।
(২.২) ওয়ারেন্টি সময়ের মধ্যে উক্ত সার্ভিস এর কোন সমস্যা হলে সেটির সমাধান করে দেওয়া হবে। প্রতিকূল পরিস্থিতি তে সময়ের বিলম্ব হতে পারে।
(২.৩) ওয়ারেন্টি সময় ব্যতিত অথবা ক্রেতার ডিভাইস জনিত সমস্যার ক্ষেত্রে ওয়ারেন্টি কার্যকর হবেনা।
৩. প্রোডাক্ট ডেলিভারি পদ্ধতি:
(৩.১) যেহেতু আমাদের সার্ভিস গুলো ডিজিটাল, সেহেতু আমাদের সকল প্রোডাক্ট ডেলিভারি করা হয় ওয়েবসাইট এবং ইমেইলের মাধ্যমে।
(৩.২) প্রত্যেকটি অর্ডরের ভিউ অপশনে আপনার লাইসেন্স/প্রোডাক্টটি অর্ডার কম্প্লিট হলে দেখতে পাবেন।
(৩.৩) যে প্রোডাক্টটি ডাউলোড প্রয়োজন হয়, তা আপনি ডাউনলোড অপশনে পাবেন।
(৩.৪) প্রত্যেকটি প্রোডাক্ট অ্যাকটিভেশন বা নির্দেশনা পদ্ধতি অর্ডারের এর পর অর্ডারের বিবরণীতে দেখতে পাবেন। নির্দেশনানুযায়ী পদ্ধতিগুলো অনুসরণ করুন।
(৩.৫) অবশ্যই সঠিক ইমেইল ও নাম্বার প্রদান করবেন। কারণ – আমরা আপনার মেইল ও নাম্বারকেই একমাত্র যোগাযোগ বা সমাধানের জন্য সনাক্ত করার জন্য ব্যবহার করি।
৪. ওয়ারেন্টি সাপোর্ট প্রদানের পদ্বতিঃ
(৪.১) ওয়ারেন্টি সময়কালে ক্রেতা কোন ইস্যুর সম্মুখীন হলে সাপোর্ট দেওয়া হবে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ ক্রেতার ডিভাইসে (TeamViewer) অথবা (Anydesk) অথবা Ultra Viewer মাধ্যমে।
(৪.২) প্রতিটি প্রোডাক্টের বিস্তারিত দেখে অর্ডার করার জন্য অনুরোধ করা হচ্ছে।
(৪.৩) প্রোডাক্টের বিস্তারিত শর্তাবলী ব্যতীত কোন মন্তব্য বা দাবী গ্রহণযোগ্যতা পাবে না।
